1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশিকুর ও মোশাঈদ নামে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার ভিউ

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই  ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন- দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।  

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে লাকড়ি আনতে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে আশিকুর মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

একই সময়ে ভারতের দমদমা সীমান্তের কাছাকাছি ভারতের রাদনে এলাকায় মোশাঈদকে (২২) গুলি করে মারে বিএসএফ।

নিহত মোশাঈদের লাশ ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। ওই ক্যাম্পের বিএসএফ ফোন করে বিজিবিকে মোবাইল ফোনে জানায়, তোমাদের এক লোক মারা গেছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে বলেন, সীমান্তের ওপারে বিএসএফ ও খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আশিকুরের লাশ সঙ্গীয়রা বাংলাদেশে এনেছেন। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অন্যজনের লাশ ভারতে রয়েছে। লাশটি আনতে বিএসএফের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজিবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com