1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ :
সংবাদ শিরোনাম:

ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮০ বার ভিউ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় নিজের ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেছেন আব্দুল ওহাব শেখ নামের এক বাবা।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার ছেলে সজীব শেখ ছাত্রলীগে কোনও পদ-পদবি না থাকলেও উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‌‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হলেও ছোট ছেলে সজীব শেখ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। তবে সজীব শেখ ছাত্রলীগের কোনও পদ-পদবিতে নেই। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিষয়টি জানতে পেরে তাকে বারবার ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও অবস্থান পরিবর্তন করেনি। এ কারণে পারিবারিকভাবে সজীব শেখকে ‘ত্যাজ্যপুত্র’ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে সজীব শেখের কোনও কর্মকাণ্ডের দায়-দায়িত্ব আমাদের পরিবারের নয়। তার সকল কার্যকলাপের দায়ভার সে নিজেই বহন করবে।’

এ ব্যাপারে জানতে সজীব শেখের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com