বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মা’দক বিরোধী দিবস উপলক্ষে বাংলাবাজারে র্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন শুক্রবার বিকাল পাঁচ ঘটিকার সময় অনুষ্ঠিত র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু জায়েদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের করাল গ্রাসে আজ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে দেশে মাদক সহজলভ্য করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল প্রকার মাদকের বিরুদ্ধে। যুব সমাজকে আহ্বান করবো মাদক থেকে দূরে থাকুন এবং মাদক কারবারীদের প্রশাসনের সহায়তায় আইনের হাতে সোপর্দ করুন।
উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহ – সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা প্রচার সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য বোরহান উদ্দিন, জিরতলি ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, গোপালপুর ইউনিয়ন আমীর মাষ্টার আবু তাহের, আমানউল্লাহ পুর আমীর আব্দুল্লাহ আল মামুন ও ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের সহকারী সেক্রেটারি ইন্জিনিয়ার মো: নুর নবী।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠনের সদস্যরা শতভাগ মাদকমুক্ত। আমাদের অঙ্গীকার যুব সমাজকে সাথে নিয়ে মাদক কারবারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বেগমগঞ্জের মাটিতে মাদকের বিরুদ্ধে প্রশাসন যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করছি।
এই ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব নেতা কামরুল ইসলাম, ইস্রাফিল হোসেন, ইসমাইল হোসেন বাবু, রবিন, রকি সহ স্থানীয় যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ
Leave a Reply