1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ :
সংবাদ শিরোনাম:

দৈনিক ডেসটিনির সাংবাদিকদের সম্মানে নোয়াখালীতে বিশেষ অনুষ্ঠান

  • আপডেটের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২৩ বার ভিউ

নোয়াখালীর মাইজদীস্থ টোকিও লাঞ্চ রেস্টুরেন্টে দৈনিক ডেসটিনির সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিরোজ আলম মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। এছাড়াও দৈনিক ডেসটিনি চট্রগ্রাম ব্যুরো প্রধান আব্দুল আওয়াল রোকন ও জেলা প্রতিনিধি সাংবাদিক সানজিদা অনু এবং ডেসটিনি উপজেলার প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং নোয়াখালীর উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও সচেতন সমাজ গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে।
বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে শুভকামনা জানিয়ে জনস্বার্থে সাহসী ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা পারস্পরিক মতবিনিময় করেন এবং সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com