1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২১ বার ভিউ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। সোমবার (১ জুন) ভোরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের শিল্পকলা একাডেমি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা সড়কে মিছিল করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভিডিওটি দ্রুত ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বিষয়টি আমরা জেনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। ভিডিও দেখে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে মিছিলের বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com