1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

কেঁচোতে সোনা ফলানোর প্রত্যয়: সাঘাটায় নারী উদ্যোক্তাদের মাঝে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার ভিউ

স্টাফ রিপোর্টার :সাইফুল ইসলাম তুহিন

২০ এপ্রিল, ২০২৬ | সোমবারসাঘাটা, গাইবান্ধা: টেকসই কৃষি উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে আরও বেগবান করতে গাইবান্ধার সাঘাটায় ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক। নর্থ-ওয়েস্ট ডিভিশনের গাইবান্ধা-১ অঞ্চলের সাঘাটা এলাকার ভরতখালী শাখার পদুমশহর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ১৫ জন নারী উদ্যোক্তার মাঝে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
পরিবেশবান্ধব ও আধুনিক কৃষি পদ্ধতির প্রসারে এই উদ্যোগের আওতায় বিতরণ করা উপকরণের মধ্যে ছিল সিমেন্টের রিং ও পাটাতন, টেকসই টিনের চালা ও বাঁশ, প্রকল্প পরিচিতি সাইনবোর্ডসহ বিভিন্ন প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী। এসব উপকরণ ব্যবহার করে উদ্যোক্তারা নিজ নিজ বাড়ির আঙিনা বা পতিত জমিতে সহজেই কেঁচো সার উৎপাদন করতে পারবেন।
অনুষ্ঠানে প্রায় ৪৫ জন নারী অংশগ্রহণ করেন। উপকরণ বিতরণ কার্যক্রম ঘিরে স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ১৫ জন নারী উদ্যোক্তার এই নতুন উদ্যোগ উপস্থিত অন্যান্য নারীদের মধ্যেও আশার সঞ্চার করেছে। অনেকেই ভবিষ্যতে এমন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সহায়তা পাওয়া উদ্যোক্তারা জানান, বাড়ির আশপাশের অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে বিষমুক্ত ও জৈব সার উৎপাদনের সুযোগ তাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এটি যেমন তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে, তেমনি স্থানীয় কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) মোহাম্মদ গোলাম রব্বানী ও রাজিব কুমার সাহা, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোছা: লাইলী পারভীন, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: জিয়াউর রহমান, আঞ্চলিক কো-অর্ডিনেটর (এস এস লিড) মো: সানাউল্লাহ হক, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বিমা) গোলাম সাকলাইন এবং মো: মফিজুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম সাকলাইন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভার্মি কম্পোস্ট উৎপাদন শুধু একটি আয়ের উৎসই নয়, বরং এটি পরিবেশ রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হয়ে এলাকার নারীদের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com