1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশ :
সংবাদ শিরোনাম:

আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ ঘোষণার দাবি মঞ্চ-২৪ এর

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৯ বার ভিউ

জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’।
শনিবার (৬ জুন) বিকেল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সরকার একুশে পদক ও স্বাধীনতা পদক প্রদান করলেও আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ উপাধি না দেওয়া জাতির জন্য লজ্জাজনক। দ্রুত সময়ের মধ্যে তাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা দেওয়ার দাবি জানান তিনি।

এসময় সরকারকে সতর্ক করে ফাহিম ফারুকী বলেন, বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তিনি দাবি করেন, দেশে এখনও ভারতীয় গুপ্তচররা অবস্থান করছে এবং তারা বিভিন্নভাবে সক্রিয় রয়েছে।

ফাহিম ফারুকী আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কর্মরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল এবং দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com