সিলেট মহানগরীর ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী। একই সঙ্গে কাজ শেষ হলে উপরে উল্লেখিত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
Leave a Reply