1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৬ বার ভিউ

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তোফায়েল আহমেদের বয়স হয়েছিলো ৮২ বছর।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন তোফায়েল আহেমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের।

তোফায়েল স্নাহমেদ ১৯৪৩ সালের ২২এ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ষাটের দশকের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ১৯৬৮-৬৯ সালে ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর তিনি শেখ মুজিবর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ই অগাস্টের পর এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে গ্রেপ্তার হন। ২০০৭ সালের রাজনৈতিক সংকটের সময় আওয়ামী লীগের সংস্কার প্রস্তাবের পক্ষে অবস্থান নেন। এরপর একাধিকবার আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com