1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

হাদি হ/ত্যা/র আসামি ফয়সালের অ/স্ত্র মামলার রায় আজ…

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার ভিউ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ওরফে দাউদ খানের বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছেন আদালত।

মামলাটির শুনানি শেষে গত রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।

বুধবার (৮ এপ্রিল) আদালতের কজলিস্ট থেকে এ তথ্য জানা যায়।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে আদাবর থানায় এই অস্ত্র মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায় র‍্যাব-২। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অভিযানের সময় উদ্ধার হওয়া অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এ ঘটনায় দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯/১৯(এ) ধারায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com