1. imomhossain23@gmail.com : news24banglaonline :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক ২

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৮ বার ভিউ

নোয়াখালীর সুধারাম উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সুধারাম মডেল থানাধীন ৮নং এওজবালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মন্নান নগর চৌরাস্তা বাজার এলাকায় “মিষ্টি মুখের আয়োজন” নামক একটি দোকানের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গোলাবাড়ীয়া এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেন (৪০) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা এলাকার বাসিন্দা মো. শরীফ (২৮)। বর্তমানে তারা সুধারাম উপজেলার পূর্ব এওজবালিয়া ইউনিয়নের সর্দার পাড়া বেদে পল্লীতে বসবাস করছিলেন।

নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. মাসুম রানা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com