নোয়াখালীর মাইজদী শহরে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১নং ওয়ার্ডের বড় মসজিদ মোড়ের বিপরীতে ইসলামীয়া রোডের মাথায় হক স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার নুর আলম (৫১), নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা বেলাল হোসেন (২৪) এবং আন্ডারচর ইউনিয়নের ইসমাইল হোসেন রানা (২৭)।
পুলিশ জানায়, সন্দেহভাজনদের আটক করে দেহ তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ
Leave a Reply