1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বগুড়া-৬ আসনে আড়াই ঘ/ণ্টা/য় ভোট পড়েছে ৭ শ/তাংশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০ বার ভিউ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অংশ হিসেবে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরুর পর থেকে আড়াই ঘণ্টায় আসনটিতে মোট ভোট পড়েছে ৭ দশমিক ২৩ শতাংশ। ভোটারদের সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত গৃহিত এসব ভোটের তথ্য জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়৷

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সকাল ৮ টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আর জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।

মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম হয়েছে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com