1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

গাইবান্ধায় মিশুক ভ্যানের ধাক্কায় শিশু নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার ভিউ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত মিশুক ভ্যানের ধাক্কায় জোবায়ের মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের হিংগারপাড়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের হিংগারপাড়া গ্রামের আফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শিশু জোবায়ের একটি দোকান থেকে সওদা কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় ধাপেরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মিশুক ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা হিংগারপাড়া কলেজ মোড় এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির অকাল মৃত্যুতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিলেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করলে তারা অবরোধ তুলে নেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘাতক ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com