1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
সংবাদ শিরোনাম:

হাঁস পালনে নতুন সম্ভাবনা: সাদুল্লাপুরে ১৫ পরিবারের হাতে ব্র্যাকের বিনামূল্যে বাচ্চা ও প্রশিক্ষণ

  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৩৩ বার ভিউ

স্টাফ রিপোর্টার :সাইফুল ইসলাম তুহিন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন এবং ক্ষুদ্র খামার গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)।

সম্প্রতি গাইবান্ধা-১ অঞ্চলের সাদুল্লাপুর, মীরপুর ও ধাপেরহাট শাখার উদ্যোগে ১৫ জন প্রান্তিক উপকারভোগীর মাঝে মোট ৩০০টি উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগী ২০টি করে হাঁসের বাচ্চা পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

হাঁস বিতরণের পাশাপাশি খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে হাঁসের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার মোছা. লাইলী পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. এম. শাহাবুদ্দিন আহমেদ এবং ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (লিড) মো. ইদ্রিস আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর শাখা ব্যবস্থাপক (দাবি) মো. সাইদুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক (এসসিডিপি) নিখিল চন্দ্র, ধাপেরহাট শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আজাহারুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক (এসসিডিপি) মোছা. মারুফা সুলতানা, মীরপুর শাখা ব্যবস্থাপক (দাবি) রিপন সরকার ও শাখা ব্যবস্থাপক (এসসিডিপি) মোছা. খাতিজা বেগম, সম্প্রসারণ কর্মকর্তা (এগ্রি অ্যান্ড ইনস্যুরেন্স) মো. গোলাম সাকলাইন এবং আঞ্চলিক সমন্বয়ক (এসএস লিড) মো. সানাউল্লাহ হক।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে সফল খামারিতে পরিণত করাই এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় পর্যায়ে আমিষ ও ডিমের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার সমন্বিত এ কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com