রোববার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের একটি পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন কমলা বেগম ও তার ৯ বছর বয়সী ছেলে নোমান।
সিআইডি জানায়, সম্পত্তি ভাগাভাগির বিরোধকে কেন্দ্র করে ২০২৪ সালের জানুয়ারিতে মা-ছেলেকে হত্যা করে পুকুরে মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর নিহত নারীর দুই সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর থেকে কঙ্কাল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নোয়াখালী সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. রাইছুল ইসলাম।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন।
Leave a Reply