1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথেলেন সুজা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার ভিউ

মাঠের লড়াইয়ে যেমন বলীয়ান, ব্যক্তিজীবনেও তেমনই এক সাহসী ও আধ্যাত্মিক পরিবর্তনের কথা জানালেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার ক্যাথেলেন সুজা। দীর্ঘ দুই বছর সৌদি আরবে খেলার অভিজ্ঞতার পর ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজের এই নতুন সূচনার কথা ভক্তদের সাথে ভাগ করে নেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে ক্যাথেলেন বলেন, ‘আমি ছোট ছোট পদক্ষেপে সঠিক পথ খুঁজছি এবং নিজের জীবনের উপহারগুলোকে মূল্য দিতে শিখছি। আমি কেবল নিজের সেরা সংস্করণ হতে চেয়েছিলাম, আর সেই পথ খুঁজতে গিয়েই এই পরিবর্তন।’ বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের নারী দলের হয়ে খেলা এই ফুটবলার সম্প্রতি পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন। সেখান থেকে আপলোড করা ছবিতে তিনি জীবনের এই নতুন অধ্যায়ের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাথেলেনের এই বিশেষ মুহূর্তে পাশে দাঁড়িয়েছে তাঁর ক্লাব আল-নাসরও। ক্লাবের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে তাঁর ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ‘আমরা ক্যাথেলেন সুজার জীবনের এই বিশেষ মুহূর্তটি সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। দোয়া করি আল্লাহ তাঁর হৃদয়ে শান্তি ও প্রশান্তি দান করুন।’

ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেওয়া এই ডিফেন্ডার ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল খেলার পাশাপাশি তিনি ব্রাজিলের জাতীয় দলের হয়েও ৩০টি ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের আগস্টে আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই তিনি রক্ষণভাগে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন।

ব্যক্তিজীবনের এই বড় সিদ্ধান্ত নিয়ে ক্যাথেলেন যেমন আত্মবিশ্বাসী, তেমনি তাঁর এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবল মাঠের দৃঢ়তা এবার তাঁর আত্মিক জগতেও নতুন এক প্রশান্তির ছোঁয়া নিয়ে এলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com