1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪০ বার ভিউ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

এর আগে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সকাল ৯টায় সচিবালয়ে তার দপ্তরে এসেছেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন।

অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন।

এ সময় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com