1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নি’হ’ত, আ’হ’ত অন্তত ২৫

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৯ বার ভিউ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার (২৩ মে) সকালে খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। পথে একই দিক থেকে যাওয়া বালুবাহী একটি ডাম্প ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com