1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”— এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ বার ভিউ

নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও অভিবাসী মেলা । অনুষ্ঠানটি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রত্যাশা-২ প্রকল্পের আওতাধীন স্পেন ফেরত অভিবাসী মাহফুজুল হক ভাইকে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এক লক্ষ টাকার চেক প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শান্তুনু কুমার দাশ, নোয়াখালী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা জনশক্তি ও কর্মসংস্হান অফিসের সহকারি পরিচালক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও প্রবাসি কল্যাণ সেন্টারের সহকারি পরিচালক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মোঃ ইমাম উদ্দিন, রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর চট্টগ্রাম মোঃ রকিব উদ্দিন, এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আবদুল্লাহ আল মুক্তাদির সাইকো-সোশ্যাল কাউন্সিলর,মোঃ ফজলুল হক রুবেল, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নোয়াখালী সদর উপজেলা

এছাড়া ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোঃ তারেক হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল বাসেদ, সদস্য মোঃ মাহবুবুর রহমান টিপুসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com