1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার ভিউ

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এদিন ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক অগ্রগতি, সমন্বয় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে।

গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকাল ৩টায় শুরু হওয়া বৈঠকের মাধ্যমে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নতুন প্রধানমন্ত্রী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com