1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা সিদ্ধান্ত হবে সংসদে: মির্জা ফখরুল…

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার ভিউ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংসদ অধিবেশনে।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আনুষ্ঠানিক যোগদানের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে যত দ্রুত সম্ভব সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করাই সরকারের প্রধান লক্ষ্য। সিটি করপোরেশনের মধ্যে যেটির মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন হবে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে। পর্যায়ক্রমে বাকি সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের আয়োজন করবে সরকার।

ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এসব পদে আগে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি, এখানে (সিটি করপোরেশন) রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ ভালোভাবে সেবা পাবে। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিয়েছি। জনগণের সঙ্গেও দূরত্ব কমবে।

এর আগে, সকালে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্বভার গ্রহণ করেন ছয় সিটি করপোরেশনের প্রশাসক। তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে শওকত হোসেন।

গত সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটির করপোরেশনের প্রশাসক পদে বিএনপির ছয় নেতাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com