1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জাইমা রহমান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার ভিউ

রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সাহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে তারা আজকের ইফতার মাহফিলে যোগ দেন।

এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন।

ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন জাইমা ও তার মা জুবাইদা রহমান। ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com