1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপির স্ত্রী কানিজ ফাতেমার দাফন সম্পন্ন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার ভিউ

নোয়াখালীর সেনবাগ থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক-এর স্ত্রী কানিজ ফাতেমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার নিজ বাড়ির সামনে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম মন্টু, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপারসহ উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জয়নুল আবদিন ফারুক তাঁর স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি দাম্পত্য জীবনের ৫০ বছরের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে তিনি ঢাকার এভারকেয়ার হসপিটালএর আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
বুধবার বাদ যোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাড়ির সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে নিজ বাড়ির শিবপুর হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়া নোয়াখালী জেলা বিএনপি, সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকেও শোকবার্তা প্রদান করা হয়েছে।
সভ্রান্ত মুসলিম পরিবারের শিক্ষিত এ নারী ছিলেন অত্যন্ত ভদ্র, হাসিখুশি ও সাদামনের মানুষ। রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও তিনি রাজনীতি বিমুখ ছিলেন এবং সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তাঁর মধ্যে কোনো বিলাসিতা বা উচ্চাকাঙ্ক্ষা ছিল না; বরং সবসময় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা পোষণ করতেন।
তাঁর মৃত্যুতে সেনবাগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com