নোয়াখালী সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ ও শিক্ষিত রাজনীতিবিদ শেখ সেলিম। গরিব ও মেহনতি মানুষের আস্থাভাজন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে এলাকায় তিনি ইতোমধ্যে বেশ পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে শেখ সেলিম রাজনৈতিক অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। কর্মীবান্ধব এই তরুণ নেতা দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সবসময় এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, শিক্ষিত, পরিশ্রমী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে শেখ সেলিম ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্যই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে ঘিরে ইউনিয়নজুড়ে আলোচনা ও সমর্থন দিন দিন বাড়ছে।
এ বিষয়ে শেখ সেলিম বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি আন্ডারচর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
Leave a Reply