1. imomhossain23@gmail.com : news24banglaonline :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ছাগলনাইয়ায় জমির উদ্দিন চৌধুরী বাড়ির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯৫ বার ভিউ

​ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া (পূর্বাংশ) এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জমির উদ্দিন চৌধুরী বাড়ির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৬ মার্চ) জমির উদ্দিন চৌধুরী বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বাড়ির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

​ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে অত্র বাড়ির মরহুম ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

​মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

​বাড়ির পক্ষ থেকে আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এবং প্রতিবেশীদের সাথে রমজানের আনন্দ ভাগ করে নিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

​অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com