নোয়াখালী জেলার পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে।
২৮ মার্চ দুপুর ১টা ৪৫ মিনিটে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মা-মনি নিবাস নামের একটি ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
অভিযানে মাহফুজুর রহমান সাকিবের শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মাহফুজুর রহমান সাকিব, হৃদয় সাহা ও শিপন চন্দ্র ঘোষ।
ডিবি পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী থেকে আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন।
Leave a Reply