নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি সফল অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় এবং ওসি, ডিবি নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাকির হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ২৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানার আওতাধীন নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামীয়া রোড এলাকায় হাসিনা মঞ্জিল সংলগ্ন ‘আব্দুল্যাহ শপ’ নামক একটি মুদির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।
অভিযানকালে আজমির হোসেন রনি (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সুধারাম থানাধীন কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply