রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় দেড় মাসের শিশুসন্তানসহ কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১২টার দিকে শিল্পী বেগমকে মুক্তি দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন।
মুক্তির সময় কারাগার এলাকায় তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই তাঁরা কারাগার ফটকে অপেক্ষা করছিলেন বলে জানা গেছে। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply