1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

নোয়াখালীতে ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাতের নেতৃত্বে জাতীয় যুবশক্তি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬০ বার ভিউ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব উইং “জাতীয় যুবশক্তি”-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

নোয়াখালীর মাইজদী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব কাজী মাইন উদ্দিন তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান অন্তর।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠক ও নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের পুরোনো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে নতুন ধারার তরুণ নেতৃত্বভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দিচ্ছি। জাতীয় যুবশক্তি তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নোয়াখালী জেলা এনসিপি ও জাতীয় যুবশক্তিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবো।”
আলোচনা সভা শেষে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com