1. imomhossain23@gmail.com : news24banglaonline :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

নামের মিল নেই শিক্ষাসনদে, বিপাকে দাখিল পরীক্ষার্থী নাদিয়া ইসলাম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪০ বার ভিউ

স্টাফ রিপোর্টার :সাইফুল ইসলাম তুহিন

চাঁদপুরের কাদলা খাদিজাতুল কোবরা (রা.) মহিলা আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী নাদিয়া ইসলাম নিজের শিক্ষা সনদে নাম ও মায়ের নাম ভুল হওয়ায় ভবিষ্যৎ শিক্ষা ও চাকরি জীবনে অনিশ্চয়তার শঙ্কায় দিন কাটাচ্ছেন।

জানা যায়, দাখিল পরীক্ষার্থী নাদিয়া ইসলামের রোল নম্বর- ২৯৩৬৪২ এবং রেজিস্ট্রেশন নম্বর- ২২১৮৫৮৭৭৯৯। তার জন্ম নিবন্ধনে নাম, পিতা-মাতার পরিচয় এবং অন্যান্য তথ্য সঠিক থাকলেও শিক্ষা সনদে ভুল তথ্য অন্তর্ভুক্ত হয়েছে।

নাদিয়া ইসলামের জন্ম নিবন্ধন অনুযায়ী তার সঠিক নাম “নাদিয়া ইসলাম”, পিতা “মো: আমিনুল ইসলাম” এবং মাতা “পান্না আক্তার”। একই তথ্য তার বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রেও সঠিকভাবে রয়েছে। কিন্তু তার শিক্ষা সনদে নিজের নাম এবং মায়ের নাম ভুলভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে মায়ের নাম লেখা হয়েছে “পান্না আক্তার সুমি”।
এদিকে, নাদিয়া ইসলামের বড় ভাই নাজমুল হাসানের শিক্ষা সনদে পরিবারের সকল তথ্য সঠিক রয়েছে। অথচ নাদিয়া ইসলামের ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনের জন্য পঞ্চম শ্রেণি থেকে শুরু করে এসএসসি/দাখিল পর্যন্ত সকল শিক্ষাসনদের তথ্য সংশোধনের জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন পরিবারটি।
নাদিয়া ইসলাম বলেন, “অনিচ্ছাকৃত টাইপিং ভুলের কারণে আমার নিজের নাম এবং মায়ের নাম সনদে ভুল এসেছে। ভবিষ্যতে চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। আমি চাই, সঠিক তথ্যের ভিত্তিতে দ্রুত আমার সনদের ভুল সংশোধন করা হোক।”

তিনি আরও বলেন, “দেশ ও মানুষের জন্য কাজ করার স্বপ্ন রয়েছে। কিন্তু নিজের নাম ও মায়ের নাম ভুল থাকায় আমার ভবিষ্যৎ পথচলা থেমে যেতে পারে।”
এ বিষয়ে তার শিক্ষক মুসলেহ উদ্দিন বলেন, “ভুলটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলে তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

শিক্ষার্থীর মা পান্না আক্তার বলেন, “একজন শিক্ষার্থীর শিক্ষা সনদে ভুল তথ্য ভবিষ্যতে চাকরি, উচ্চশিক্ষা, পাসপোর্ট ও বিভিন্ন সরকারি সেবায় জটিলতা সৃষ্টি করতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নাদিয়া ইসলামের সনদের ভুল সংশোধনের দাবি জানাই।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com